সিস্টেম বন্ধ হয়ে গেছে বা কাজ করছে না
কোনো চালু সিস্টেম পুরো বন্ধ হয়ে গেলে (বিলিং, ভর্তি, প্রকাশনা, স্ক্রিনিং) আগে ফোন করুন: +88 01518 396308। তারপর ইমেইল।
ফোনে এই চারটা কথা বললে দ্রুত ঠিক হয়:
১. আপনি কী করছিলেন: কোন স্ক্রিন, কোন কাজ।
২. কখন শুরু হলো। কোনো আপডেট, বিদ্যুৎ বা ইন্টারনেট চলে যাওয়ার পরে হলে সেটাও বলুন।
৩. কার সমস্যা: একজন, এক ব্রাঞ্চ, না সবার।
৪. স্ক্রিনশট, এরর মেসেজসহ। স্ক্রিনের ছবি তুললেও চলবে।